সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফেরত এলেন ২২১ জন ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামী গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড আদেশ দিল আদালত আত্রাইয়ে রেলওয়ে লাইনের পাশ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা ইউজিসির অভিন্ন নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা, তবে কি উপাচার্য পরিবর্তনই মূল লক্ষ্য ছিলো

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

গাজীপুর-১ আসনের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার হতে প্রাপ্ত খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর পৌরভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ.এইচ.এম. ফখরুল হোসাইন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
রবিবার (০৭ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, বর্তমান সরকার সবসময়ই অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত এই খাদ্য সহায়তা কার্যক্রম সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার হতে প্রাপ্ত খাদ্যশস্য কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানা এলাকায় একযোগে বিতরণ করা হবে। এর মাধ্যমে হাজারো অসহায় ও নিম্নআয়ের পরিবার উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয় এবং সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের কাছে বরাদ্দকৃত খাদ্যশস্য হস্তান্তর করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট সময় ০১:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬