রাজবাড়ীর কালুখালী উপজেলার ০২ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রোজেল পারভেজ রানা‘র নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ মাস্টার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিকাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজাহারুল ইসলাম বুলু মোল্লা।
সভায় উপস্থিত ছিলেনকালুখালী উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিলন, উপজেলা যুবদলের সদস্য মো. আমিন খান, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মকুল মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. জিয়াউর রহমান জিরু, ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বর মো. কুদ্দুস মণ্ডল,, ৮ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মোল্লা, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বারেক মণ্ডল, সাধারণ সম্পাদক মো. আলিম শেখ, ৮ নং ওয়ার্ড সভাপতি বকুল মণ্ডল এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হক জিন্না।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. লিয়াকত শেখ, সাগর শেখ, নাসির শেখ, আলিম মোল্লা, শুকুর শেখ, মো. ফিরোজ শেখ, মাওলানা হুমায়ুন মোল্লা, চাঁদ আলী মোল্লা, জহুরুল ইসলাম, জিয়া, রুহুল শেখ ও ফরিদ নাসিরসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে। তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় বক্তারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রোজেল পারভেজ রানার প্রার্থিতাকে সফল করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 






















