সংবাদ শিরোনাম ::
মদনপুর ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের হরিপুর সীমান্তের অমানবিক দৃশ্য: কাঁটাতার ও আইনি মারপ্যাঁচে আর কত বিপন্ন হবে মানবতা?  নির্বাচন ঘিরে কালিকাপুরে রোজেল পারভেজ রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেইমারের স্বপ্ন, মেসির মিশন, রোনালদোর ক্ষুধা বড়াইগ্রামে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫ হঠাৎ অপু বিশ্বাসের রহস্যময় পোস্ট, নেটদুনিয়ায় নতুন আলোচনার ঝড় সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ তৈরি করছে: তথ্যমন্ত্রী শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে

বড়াইগ্রামে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

নাটোরের বড়াইগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার এই ঘটনায় থানায় তিনটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিবপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে

শিবপুর গ্রামের মৃত আইন প্রামাণিকের ছেলে ওয়াজ প্রামাণিক (৭০), আব্দুল করিম প্রামাণিকের ছেলে আদিল প্রামাণিক, আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে আব্দুল বারেক প্রামাণিক, আব্দুল করিম মোল্লার ছেলে কামরুল হাসান,মৃত ইয়াসিন প্রামাণিকের ছেলে ইসরাইল প্রামাণিক, শিবপুর গ্রামের সজিব হোসেন।

গড়মাটি কলোনী গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু হানিফ, গোপালপুর কলোনী গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে আব্দুল আওয়াল, বাবুল মন্ডলের ছেলে রাব্বি মন্ডল গোপালপুর কলোনী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মেহেদি হাসান (২৫)।

এবং ওয়াহাব আলীর ছেলে ইলিয়াস হোসেন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, গত ২৯ মে ঈদের পরদিন গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে তৃচ্ছ ঘটনার জের ধরে গোপালপুর মৃধাপাড়া এলাকার আবির হোসেনের সাথে শিবপুর গ্রামের সজিব হোসেনসহ কয়েকজন যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় সজীব শিবপুর বাজারে গেলে আবির ও তার স্বজনরা তাকে মারপিট করে। এ সময় শিবপুর বাজারের ব্যবসায়ী আবু হানিফ মারপিট থামাতে এগিয়ে গেলে গোপাপুল কলোনীর আবিরের স্বজনরা তাকেও মারপিট করে।

এ খবর ছড়িয়ে পড়লে পাশের গড়মাটি কলোনী থেকে হানিফের স্বজনরা লাঠিসোটা নিয়ে শিবপুর বাজারে আসে। এ সময় গড়মাটি কলোনীর লোকজনের সাথে গোপালপুর কলোনীর লোকজনের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আবিরের স্বজনসহ গোপালপুরের লোকজন বাজার ত্যাগ করে চলে গেলে গড়মাটি কলোনীর লোকজন মারপিটের ঘটনায় শিবপুরের লোকজনকে দায়ী করে পুনরায় তাদের উপর হামলা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, এ ঘটনায থানায় তিনটি পৃথক লিখিত অভিযোগ  পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদনপুর ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

বড়াইগ্রামে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় ০৮:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬