ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ৭৩ বছরে কখনো জনগণকে ছেড়ে যায়নি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ৭৩ বছরে একদিনের জন্যও জনগণকে ছেড়ে যায়নি। আমাদের সম্পদই হচ্ছে জনগণ। আর সব থেকে বড় আশীর্বাদ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রতিমন্ত্রী গতকাল দিনাজপুরের বিরলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলার মানুষ স্বাভাবিক আছে, ভালো আছে-এটা বিএনপির পছন্দ না। তাদের পছন্দ দুর্ভোগ তৈরি করা। আওয়ামী লীগ জনগণের সাথে আছে। প্রধানমন্ত্রী সমন্বিতভাবে উন্নয়ন করে যাচ্ছেন। তার মতো সমন্বিতভাবে কাজ কোনো সরকার আগে করেনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এবারে শীতের প্রবণতা বেশি হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও দুমাস আগেই শীতপ্রবণ এলাকায় শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, আমরা নদী-মাতৃক বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছি। ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের ব্যবস্থা করেছি। দেশের সব নদী খনন করে প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। বর্ষার সময় যেন জলাবদ্ধতা তৈরি না হয়, সে লক্ষ্যে নদীগুলো খনন করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ৭৩ বছরে কখনো জনগণকে ছেড়ে যায়নি

আপডেট সময় ০১:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩