সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

আত্রাইয়ে ইউনিয়ন শ্রমিক-লীগের সভাপতি ‘বিপ্লব হোসেন’ গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ের ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. বিপ্লব হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। বুধবার (৩ জুন) সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. বিপ্লব হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিপ্লব হোসেন বান্দাইখাড়া সিদ্ধেশরী মোড় এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোঃ সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন কার্যক্রম নিষিদ্ধ দলের সহযোগী সংগঠন শ্রমিকলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
​অভিযানে নেতৃত্ব দেওয়া আত্রাই থানা পুলিশের এসআই মো. সাহাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বান্দাইখাড়া সিদ্দেশ্বরী মোড় এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিকলীগের কিছু নেতাকর্মী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সিদ্দেশ্বরী মোড় এলাকয় তার দোকান ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
​আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বান্দাইখাড়া সিদ্ধেশরী মোড় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছে এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

আত্রাইয়ে ইউনিয়ন শ্রমিক-লীগের সভাপতি ‘বিপ্লব হোসেন’ গ্রেফতার

আপডেট সময় ০১:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬