ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটার হত্যা মামলার প্রধান আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার

বরগুনার পাথরঘাটা থানার একটি হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি মো. ইলিয়াস (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প।
র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৩, সিপিসি-২ মগবাজার ক্যাম্পের যৌথ অভিযানে বুধবার (৩ জুন) দুপুরে ঢাকার হাতিরঝিল থানার মহানগর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইলিয়াস বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা এলাকার বাসিন্দা। তিনি ওই হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র‌্যাব সূত্রে জানা যায়, নিহতের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে গাছ কাটা নিয়ে বিরোধ চলছিল। গত ১০ মে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগীকে লাঠি ও লোহার রড দিয়ে গুরুতরভাবে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ মে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পরপরই তারা ঘটনার ছায়া তদন্ত শুরু করে। আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এর আগে গত ১৭ মে মামলার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
গ্রেফতারকৃত ইলিয়াসকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাথরঘাটার হত্যা মামলার প্রধান আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার

আপডেট সময় ০৬:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬