চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা-এর ঐতিহ্যবাহী কানসাট আমবাজারে ‘মন’ নির্ধারণ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বর্তমানে বাজারে ৫২ থেকে ৫৪ কেজিকে এক মন ধরে আম কেনাবেচা করা হচ্ছে, যা নিয়ে কৃষকদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে।
কৃষকদের দাবি অনুযায়ী, ২০০৮ সালে এক মন আম ৪৫ কেজিতে নির্ধারণ করা হয়েছিল এবং সে অনুযায়ী দীর্ঘদিন লেনদেন চলেছে। কিন্তু গত কয়েক বছরে কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই ৫২-৫৪ কেজিকে এক মন হিসেবে ধরা হচ্ছে, ফলে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় চাষিরা জানান, এভাবে ওজন বাড়িয়ে ‘মন’ নির্ধারণ করায় তাদের আর্থিক ক্ষতি হচ্ছে এবং উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। এতে করে অনেক কৃষক আম চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাদের দাবি ২০০৮ সালের হিসাব অনুযায়ী ৪৫ কেজিতে এক মন আম নির্ধারণ করা হোক।
এ পরিস্থিতিতে কৃষক ও সচেতন মহল উপজেলা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা বিশেষভাবে দুটি বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান—একটি নির্দিষ্ট ও স্বচ্ছ ‘মন’ নির্ধারণ নীতিমালা প্রণয়ন এবং বাজারে নিয়মিত মনিটরিং জোরদার করা।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং কৃষকরা ন্যায্য অধিকার ফিরে পাবেন।
সংবাদ শিরোনাম ::
কানসাট আমবাজারে ৫২-৫৪ কেজিতে এক মন বিক্রি: হতাশ কৃষক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
-
মোঃ আলী নেওয়াজ, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি - আপডেট সময় ০৫:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- ৬১৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























