ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক্টর, চালক আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেলক্রসিংয়ে ট্রাক্টরের সঙ্গে আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ট্রাক্টরচালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, দুর্ঘটনার সময় ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান উপস্থিত ছিলেন না এবং গেটও নামানো ছিল না। আজ সোমবার সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কাছের ভাড়াউড়া চা-বাগান এলাকার ২৯০/৪ নম্বর পিলারসংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। ক্রসিংয়ে গেট না থাকায় ট্রাক্টরটি রেললাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের পর ট্রেনটি প্রায় ১০০ মিটার পর্যন্ত ট্রাক্টরটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কালনী এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষের খবর তারা পেয়েছেন। দুর্ঘটনার পর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনের প্ল্যাটফর্মে এসে থামে।
তিনি জানালেন, ঘটনাস্থলটি একটি ইঞ্জিনিয়ারিং গেট। সেখানে গেটম্যান উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আহত ট্রাক্টরচালক হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক্টর, চালক আহত

আপডেট সময় ০১:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬