ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী পালিত

রাজবাড়ীর পাংশায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ ও মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে সোমবার (২৫ মে ২০২৬) বিকাল ৪টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পাংশা এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক মোঃ সহিদুর রহমান। তিনি পাংশা সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের আজীবন সদস্য।
কবি ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং কবি শেখ মোহাম্মাদ সবুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মোল্লা মাজেদ, কবি ইবাদত শেখ, কবি শামীম মোল্লা, প্রভাষক হাজারী আবুল হাসিম, সাংবাদিক মোক্তার হোসেন, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহিনুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আস্কার দানিয়েল সিপার মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন আজও সমাজকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহস ও প্রেরণা জোগায়।
আলোচনা শেষে কবিতা পাঠের আয়োজন করা হয়। এতে স্থানীয় কবি ও সাহিত্যপ্রেমীরা নজরুলের বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি কবি ফিরোজ হায়দার।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর পাংশায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী পালিত

আপডেট সময় ০৬:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬