সংবাদ শিরোনাম ::
বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

মির্জা ফখরুল ও আব্বাসের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আপিলের নিন্দা

কারাবন্দী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আপিলের নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর ছবি এবং তথ্য ছড়ানোর প্রতিবাদও জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৪ জানুয়ারি) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।  নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান ও নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

নেতৃবৃন্দ বলেন, সরকার বিচার ব্যবস্থাসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তারা বিচার বিভাগকে প্রভাবিত করে জনগণের সঠিক বিচার পাওয়ার অধিকার হরণ করে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে। মির্জা ফখরুল- মির্জা আব্বাসের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আপিল রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ তৈরি করেছে।

এছাড়াও সভা থেকে রাজনৈতিক বন্দী মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১১ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। গণঅবস্থান থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

মির্জা ফখরুল ও আব্বাসের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আপিলের নিন্দা

আপডেট সময় ১২:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩