ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদপুর মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৬১৬ বার পড়া হয়েছে

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আব্দুল্লাহ নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আব্দুল্লাহ ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর মহল্লার বাসিন্দা তানজিলের ছেলে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে ফরিদপুরে হামের উপসর্গে পাঁচজন শিশুর মৃত্যু হলো। এরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। এদের মধ্যে ফরিদপুর গোপালগঞ্জ ও রাজবাড়ীর একজন করে তিনজন ও মাদারীপুরের দুইজন শিশু রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, শিশুটি ভর্তির সময়ই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হলেও ফলাফল আসার আগেই শিশুটি মারা যায়।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হামের উপসর্গে ৪৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৬ জন। ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে কোনো রোগী ভর্তি হয়নি।

এ বছর জানুয়ারি মাস থেকে ফরিদপুরের ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩৫৭ জন হাম উপসর্গে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০৭ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮৩ জন, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জনসহ জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ফরিদপুর মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬