সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

মেসিও কি যাচ্ছেন সৌদির ক্লাবে?

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথের গল্পটা এখন বেশ পুরোনো। স্প্যানিশ লা-লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হয়ে খেলার সময় এ দ্বৈরথ ছিল সর্বোচ্চ মাত্রায়। এরপর দুজনই আলাদা ক্লাবে চলে গেলে কিছুটা কমে সেটা। কিন্তু সমর্থকদের মধ্যে এই দ্বৈরথের রেশ কমেনি একটুও। 

২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসেরে ঠিকানা গড়েই নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর মেসি থাকছেন তার ক্লাব পিএসজিতেই। তাই দ্বৈরথের তেমন কোনো সম্ভাবনাই নেই আর। ঠিক এমনটাই যখন নিশ্চিত হয়ে যাচ্ছিল, তখন সম্ভাবনার পালে হাওয়া লাগাল সৌদির আরেক ক্লাব।

ক্লাবের দোকান হওয়ায় সেটিতে স্বাভাবিকভাবে পাওয়া যেত আল হিলালের নামাঙ্কিত বিভিন্ন স্মারক। তবে এখন সেই দোকানে সমর্থকদের জন্য বিক্রি হচ্ছে বিশেষ জার্সি। ‘১০ নম্বর’ সেই জার্সিতে লেখা রয়েছে মেসির নাম। ক্লাবের সমর্থকদের মধ্যে দারুণ জনপ্রিয়ও হয়েছে মেসির নাম লেখা জার্সি। অনেকেই ক্লাবের দোকান থেকে কিনে নিয়ে যাচ্ছেন মেসির নাম লেখা ১০ নম্বর জার্সি। এ ব্যাপারে অবশ্য মুখ খোলেননি আল হিলালের কোনো কর্মকর্তা।

সৌদি আরবের অন্যতম বড় এ ফুটবল ক্লাব মেসির সঙ্গে যোগাযোগ করেছে বলে শোনা যায়নি। মেসি পিএসজি ছাড়বেন এমন কোনো খবরও নেই। বিশ্বকাপ জয়ের পর নিজের শহর রোজারিওতে ছুটি কাটিয়ে মেসি কেবলই পৌঁছেছেন প্যারিসে। বুধবার থেকে ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ

মেসিও কি যাচ্ছেন সৌদির ক্লাবে?

আপডেট সময় ০২:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩