ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জমি সংক্রান্ত বিরোধের জের কমলনগরে ব্যবসায়ির ওপর হামলা, বসতঘর ভাঙচুর

জমি সংক্রান্ত বিরোধ জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে ব্যবসায়িসহ তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী মো. নোমান কমলনগর থানায় একটি অভিযোগ করেন। এর আগে রোববার রাতে নোমানের বসতঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নোমানসহ তার স্ত্রীকে পিটিয়ে আহত করে অভিযুক্তরা।
‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর মাটিন ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মো. নোমান ২০২৫সালের ১৭ডিসেম্বর ওই এলাকার মো. হারুনের কাছ থেকে চর মাটিন মৌজায় ২১ শতাংশ জমি কিনে বাড়ি নির্মান করেন। এর পর থেকে পাশাপাশি আবদুর রহিম ছেলে আবুল খায়ের,
‎চর লরেন্স, ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহজাহান ছেলে রেদোয়ান হোসেন এ জমিটি তাদের দাবি করে দখল করার পায়তারা করেন।
‎ সর্বশেষ গত রোববার রাতে আবুল খায়ের, রিদোয়ান, শাহজানের স্ত্রী মায়া রানী, আবদুর রহিমের স্ত্রী সাহারা বেগম ও লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা মোঃ মোরশেদ (৪০) নোমানের বসতঘর হামলা করেন। ওই সময় নোমান তার স্ত্রীসহ বাধা দিলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখন করে। এ পর্যায়ে হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বসতঘর এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে ভাঙচুর করে। পরে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
‎স্থানীয় প্রতিবেশী আয়েশা বেগম, কহিনুর, সেলিনা আক্তার, মো. সিরাজ জানান ও মায়া রানীসহ তার পরিবারের লোকজন নোমান ও তার স্ত্রীর উপর হামলা করে মারাত্মক জখম করে। পরে অজ্ঞান অবস্থায় আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
‎এ ঘটনায় অভিযুক্তদের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, বসতঘর ভাঙচুর ও হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

জমি সংক্রান্ত বিরোধের জের কমলনগরে ব্যবসায়ির ওপর হামলা, বসতঘর ভাঙচুর

আপডেট সময় ০৫:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬