ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব হাসনাতের বক্তব্য পল্টন-প্রেস ক্লাবের জন্য ‘জুসি’: সংসদে আইনমন্ত্রী অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড তিন মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, আটক মা পতেঙ্গা মাঝিরপাড়ায় অননুমোদিত ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ! ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ মহিউদ্দিনের উত্থান ও বিতর্ক মাস্টাররোল কর্মচারীর নামে-বেনামে কোটি টাকার সম্পদের পাহাড় বিকাশে টাকা, কুরিয়ারে ডকুমেন্ট, অনলাইনে লাইসেন্স আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

বালিয়াডাঙ্গীতে ১০১ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ ব্রিজ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাইফুল্লাহ মাহামুদ সজীব (২৮)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ রুপগঞ্জ ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলসহ তাকে আটক করে।
আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ১০ দশমিক ১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, পলাতক আসামি রাশেদ আলীর কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫/৬১, তারিখ-০৬/০৪/২০২৬)। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব

বালিয়াডাঙ্গীতে ১০১ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৪:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬