ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

শপিং ব্যাগের দাম আদায় বন্ধে আড়ংকে আইনি নোটিশ

কেনাকাটার পর শপিং ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এ নোটিশ পাঠান।

রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্যসচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।

নোটিশে আইনজীবী অভি বলেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং, যা বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থি। দেশের অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম করছে না। কিন্তু গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শোরুমে পণ্য কেনার পর ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতাকে হাতে করেই কাপড় বহন করতে হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।

তিনি আরও বলেন, আড়ংয়ের এ কার্যক্রম ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতার মান লঙ্ঘন করছে। তাদের দেখাদেখি অন্যান্য ব্র্যান্ডও ভবিষ্যতে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় করতে উৎসাহিত হতে পারে।

নোটিশে আড়ংকে অবিলম্বে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ সরবরাহ নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

শপিং ব্যাগের দাম আদায় বন্ধে আড়ংকে আইনি নোটিশ

আপডেট সময় ১১:৫০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬