ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

নিখোঁজের ১১ ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ

রাজশাহীতে নিখোঁজের ১১ ঘণ্টা পর আদিব (১১) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকাল ৭টার দিকে পবা উপজেলার ধরমপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদিব ধরমপুর গ্রামের রানার ছেলে। রানা পেশায় ফার্মেসি ব্যবসায়ী। এ ছাড়া, নিহত আদিব স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির পরিবার জানায়, রোববার রাতে তারাবির নামাজের পর থেকে আদিবকে খুঁজে পাচ্ছিলো না তারা। সোমবার সকালে এলাকাবাসী ও স্বজনরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর কর্ণহার থানা-পুলিশ আদিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায়।

পুলিশের ধারণা, শিশুটির প্যান্টের বেল্ট তার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে কর্ণহার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

নিখোঁজের ১১ ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ

আপডেট সময় ০২:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬