ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

কালিহাতীতে ছাত্রদল নেতার মোটরসাইকেল দিনে দুপুরে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে ছাত্রদলের সাধারণ সম্পাদকের মোটরসাইকেল দিনে দুপুরে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পাইকড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনু তালুকদার গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইউনিয়নের কালোহা বাজারে অবস্থিত তার ব্যাগ তৈরির কারখানার নিচে মোটরসাইকেল রেখে দ্বিতীয় তলায় কাজে যান। কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন তাকে ফোন করে জানান, তার মোটরসাইকেলটি কয়েকজন ব্যক্তি নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে তিনি দ্রুত নিচে নেমে এসে মোটরসাইকেলটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

ভুক্তভোগীর দাবি, পাইকড়া গ্রামের আমিন খান, লাল খা, ছবুরসহ ৬ থেকে ৭ জন ব্যক্তি তার মোটরসাইকেলটি আরেকটি মোটরসাইকেলের সঙ্গে বেঁধে নিয়ে যান। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে পাইকড়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই জতিন্দ্রকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এসআই জতিন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করা হয়েছে। তবে অভিযুক্তরা দাবি করেছেন, ভুক্তভোগীর কাছে তাদের পাওনা টাকা রয়েছে। সেই সূত্রেই তারা মোটরসাইকেলটি নিয়ে গেছেন বলে জানান। তারা স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। পুলিশ জানায়, স্থানীয়ভাবে মীমাংসা না হলে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

কালিহাতীতে ছাত্রদল নেতার মোটরসাইকেল দিনে দুপুরে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট সময় ০৩:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬