ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

শিবগঞ্জে টিসিবির দুর্গন্ধযুক্ত চিনি বিক্রি, ক্ষোভ ও হতাশায় ভোক্তারা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়নে টিসিবি র পন্য বিক্রয় চলমান রহিয়াছে, একই ইউনিয়নে দুইজন ডিলারের পরিবেশনায় সকাল থেকে টিসিবির পণ্য বিক্রয় করছেন। তবে অন্যান্য পণ্য মানসম্মত থাকলেও চিনি থেকে বেরিয়ে আসছে দুর্গন্ধ এই দুর্গন্ধযুক্ত চিনি ভোক্তারা ক্রয় করতে অনীহা প্রকাশ করলে জোরপূর্বক দেওয়া হচ্ছে ভোক্তাদের।

টিসিবির পণ্য বিক্রয় কারি প্রতিষ্ঠান মেসার্স নাকিব এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, এই চিনির বস্তাগুলো সরকারি বরাদ্দ আমাকে বিক্রয়ের জন্য দিয়েছেন অতএব আমাকে বিক্রয় করতেই হবে।
অথচ পাশেই অন্য আরেকজন (ডিলার) পরিবেশক মানসম্মত সাদা চিনি ভোক্তাদের মাঝে বিক্রয় করছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করলেও এখন পর্যন্ত কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। দুর্গন্ধ যুক্ত চিনি ভোক্তাদের মাঝে এই পবিত্র রমজান মাসে বিক্রয়কে কেন্দ্র করে জনমনে সরকার এবং কর্তৃপক্ষকে নিয়ে সমালোচনা ঝড় উঠেছে।

স্থানীয় কার্ড ধারি টিসিবির ভক্তরা দুর্গন্ধযুক্ত চিনি ক্রয়ের অনিহা প্রকাশ করলে জোরপূর্বক দেওয়া হচ্ছে এবং পরিবেশক কর্তৃক ভোক্তাদের বলা হচ্ছে পণ্য ক্রয় না করলে টিসিবির কার্ড বাতিল বলে গণ্য করা হইবে। বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে অবগত করা হইলে এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

শিবগঞ্জে টিসিবির দুর্গন্ধযুক্ত চিনি বিক্রি, ক্ষোভ ও হতাশায় ভোক্তারা

আপডেট সময় ০৩:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬