ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

রাজশাহীতে প্রতারণা করে ৪২ লাখ টাকা আত্মসাৎ

রাজশাহী জেলা প্রতিনিধি
নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্রের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মো. আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে মামুন জানান, তিনি প্রণব কুমার সাহা ও আরিফ আলী আকন্দের মাধ্যমে ভুট্টু মৃধা ও তার ছেলে হৃদয় মৃধার সঙ্গে পরিচিত হন। পরিচয়ের পর ভুট্টু মৃধা ও তার ছেলে হৃদয় মৃধার তাদের নিউজিল্যান্ডে উচ্চ বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দেন। ভিসা প্রসেসিং, ওয়ার্ক পারমিট, বিমানের টিকিট ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা বলে গত ২০২৫ সালের ১৫ জুন প্রত্যেকের কাছ থেকে ১৪ লাখ টাকা করে মোট ৪২ লাখ টাকা নেন তারা।

তিনি আরও জানান, টাকা নেওয়ার পর অভিযুক্তরা ৮ জুলাই ২০২৫ তারিখে নিউজিল্যান্ডগামী ফ্লাইটের তারিখ নির্ধারণ করেন। ওইদিন সকালে তাদের হাতে বিমানের টিকিট তুলে দিয়ে বিকেলে ফ্লাইট রয়েছে বলে জানানো হয়। তবে নির্ধারিত সময়ে বিমানবন্দরে গিয়ে চেক-ইন কাউন্টারে কর্তৃপক্ষ টিকিটে সমস্যা রয়েছে এবং তা বৈধ নয় বলে জানায়। পরে যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হন যে টিকিটটি জাল।

এ ঘটনার পরপরই ভুক্তভোগী মামুন, প্রণব কুমার সাহা ও আরিফ আলী আকন্দ অভিযুক্ত ভুট্টু মৃধা ও হৃদয় মৃধার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আর কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি বলে দাবি করেন তারা। কিছুদিন পর অভিযুক্তদের সন্ধান পেয়ে টাকা ফেরত চাইলে তারা একাধিক তারিখ দিলেও শেষ পর্যন্ত টাকা ফেরত দেননি।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২১ অক্টোবর মোহনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা জানান, কষ্টার্জিত অর্থ হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত দেওয়ার আবেদন জানান তারা।

অভিযুক্ত ভুট্টু মৃধা টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, যে পরিমান টাকা নেওয়া হয়েছে তার বেশী টাকার স্ট্যাম্প করে দেওয়া হয়েছে। বিশেষ কোন কারণে তাদেরকে পাঠানো যায়নি। তিনি এ লাইনে নতুন না। তার মাধ্যমে অনেক মানুষ বিদেশে গেছে বলে জানান তিনি ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

রাজশাহীতে প্রতারণা করে ৪২ লাখ টাকা আত্মসাৎ

আপডেট সময় ১১:৩১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬