নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামের গর্বিত কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মো. সাহেব উল্যাহর জ্যেষ্ঠ পুত্র ড. মো. আবদুল কাউয়ুম মাসুদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর ব্যবসা শিক্ষা অনুষদের ডিন পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষাঙ্গনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, একাডেমিক দক্ষতা ও নেতৃত্বগুণ ব্যবসা শিক্ষা অনুষদকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে ড. কাউয়ুম মাসুদের এ সাফল্যে সেনবাগ উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন স্বপনসহ সকল সাংবাদিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ড. মো. আবদুল কাউয়ুম মাসুদ শিক্ষা ও গবেষণায় অবদানের মাধ্যমে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। তাঁর এ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
আশরাফুল আলম সুমন সেনবাগ উপজেলা প্রতিনিধি 





















