ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বালিয়াডাঙ্গীতে নবনির্বাচিত এমপির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

ঠাকুরগাঁও-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মো. আব্দুল সালাম-এর সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মো. আব্দুল সালাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক টিএম মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি সৈয়দ আলম এবং বণিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন (তোফায়েল)।
বক্তারা বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও মাদক নির্মূলে সকলে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা। এছাড়াও তারা উপজেলার শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন, যারা আলোচনার বিষয়গুলো সরাসরি পরিবেশন করেন।
শেষে উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বালিয়াডাঙ্গীতে নবনির্বাচিত এমপির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

আপডেট সময় ০৭:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬