ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

পীরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

বাংলাদেশ খেলাফত মজলিস পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মাওলানা নুরুল আমিন এমপি।
উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সোহেল রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান এবং এনসিপি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ওলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা নুরুল আমিন বলেন, “আমি সকলের ভোটে নির্বাচিত হয়েছি। আমি কোনো দল বা গোষ্ঠীর এমপি নই—আমি পীরগঞ্জবাসীর প্রতিনিধি।” তিনি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, টেন্ডারবাজি ও দখলদারবাজিমুক্ত পীরগঞ্জ গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অন্যায়-অপকর্মের বিরুদ্ধে প্রভাবমুক্তভাবে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি উপজেলাবাসীর কল্যাণে সক্রিয় ভূমিকা পালনের আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও উন্নত পীরগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন কামনা কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

পীরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

আপডেট সময় ০৪:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬