ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

আওয়ামী-লীগ খাদ্যবান্ধব কার্ডধারীদের চাল না দেওয়ার নির্দেশ

নওগাঁর বদলগাছী উপজেলার এক বিএনপি নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কার্ডধারী ভাতাভোগীদের কাছ থেকে টাকা ও সই নিয়ে চাল না দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগে বিএনপি এ নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে বদলগাছী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া ব্যক্তি হলেন মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তিনি একই ইউনিয়নে খাদ্যবান্ধব (ওএমএস) কর্মসূচির একজন ডিলার। অভিযোগ রয়েছে, তার ডিলারশিপের আওতাভুক্ত আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন ভাতাভোগীর কাছ থেকে টাকা ও স্বাক্ষর নিয়ে চাল না দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে মিঠাপুর বাজারে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আওয়ামী লীগ ভাতাভোগীদের কাছ থেকে টাকা ও সই নেবেন, কিন্তু চাল দেবেন না। চাল চাইলে মারধর করবেন।” এমন বক্তব্যসম্বলিত একটি অডিও ক্লিপ গত সোমবার ২৩ শে ফেব্রয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আনীত অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। দলীয় সূত্র জানায়, সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নীতিমালা অনুসরণ করেই স্থানীয় পর্যায়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

আওয়ামী-লীগ খাদ্যবান্ধব কার্ডধারীদের চাল না দেওয়ার নির্দেশ

আপডেট সময় ০৩:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬