ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

নওগাঁর রাণীনগরে টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন, শেখ রেজাউল ইসলাম এমপি

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও দুঃস্থ ৫টি পরিবার এবং ১টি মাদ্রাসায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জেনারেল রিলিফের (জিআর) টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার ফেব্রুয়ারি মাসের আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে শেখ মো.রেজাউল ইসলাম রেজু অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি শেখ রেজাউল ইসলাম রেজু এমপি রাণীনগর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাগণের সঙ্গে পরিচিত হন এবং বিভিন্ন বিষয়ের উপর মতবিনিময় করেন। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধান, থানার ওসি, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার সকল সমস্যার কথা মহান জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস প্রদান করেন। নতুন বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুতই উপজেলার সকল সমস্যা সমাধান করে নওগাঁ-৬ আসনকে একটি মডেল আসন হিসেবে বিনির্মাণ করতে তিনি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন প্রধান অতিথি। এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রেজু উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সকল কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

নওগাঁর রাণীনগরে টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন, শেখ রেজাউল ইসলাম এমপি

আপডেট সময় ০১:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬