ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

মাদারীপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার ও লাইসেন্স বহির্ভূত কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম খান। বিশেষ অভিযোগের ভিত্তিতে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, JSB ও MRK নামের দুটি ইটভাটা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করছে। এছাড়া ভাটার ভেতরে স’মিল স্থাপন করে পরিবেশের ক্ষতিসাধন করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ সময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৬ ধারায় দুটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে দায়েরকৃত মামলার সংখ্যা ছিল ২টি।
অভিযান শেষে আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম খান বলেন, পরিবেশ সংরক্ষণ ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

মাদারীপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১১:১৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬