ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার সারডুবি (জোড়া ব্রিজ) এলাকায় এক তরুণ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরের দিকে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মৃতার নাম মুন্নি খাতুন (২০)। তিনি স্থানীয় বাসিন্দা মো. এমদাদুল হকের স্ত্রী এবং এক সন্তানের মা। পুলিশ জানায়, নিজ বাড়ির টিনশেড ঘরের ভেতরে বাঁশের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা প্রথমে বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পরে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে পারিবারিক অশান্তির ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মৃতার স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। স্বামীর শারীরিক নির্যাতন এবং শ্বশুরবাড়ির পরিবেশ নিয়ে অসন্তোষ ছিল বলে তারা দাবি করেন। ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে মুন্নি খাতুন তার বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলে বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর পৌঁছে যায় পরিবারের কাছে। তাদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
এদিকে, নিহতের স্বামী গ্রামে বেহুলার গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

আপডেট সময় ১০:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬