ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

সেহরি খেয়ে অচেতন পরিবারের ৩ সদস্য, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

সেহরির খাওয়ার কিছুক্ষণ পরই একে একে অচেতন হয়ে পড়েন একই পরিবারের তিন সদস্য। গভীর রাতে সেই সুযোগে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। পিরোজপুরের ইন্দুরকানীর এ ঘটনায় খাবারের সঙ্গে চেতনানাশক মেশানো হয়েছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ ঘটনা ঘটে। ‎ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। ‎অসুস্থরা হলেন, ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামের এনামুল হক (৫০) তার স্ত্রী মরিয়ম (৪৫) এবং মেয়ে সাবিহা (২০)।

‎ভুক্তভোগী এনামুল হকের ছেলে সাজিদ বলেন, সকাল বেলা পাশের বাড়ির লোকজন বাসায় গিয়ে দেখেন পেছনের দরজা খোলা পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে আছে। পরে দেখা যায় ঘরের সবকিছু এলোমেলো পড়ে আছে। সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আমি পড়াশোনার কারণে শহরে থাকি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

‎পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শংযুক্তা সাহা বলেন, সকালে আমাদের হাসপাতালে তিনজনকে অচেতন অবস্থায় নিয়ে আসা হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে অচেতন হওয়ার মূল কারণ জানা যাবে না। ওসি শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

সেহরি খেয়ে অচেতন পরিবারের ৩ সদস্য, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

আপডেট সময় ০৩:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬