ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

ফুলবাড়ী উপজেলা উন্নয়ন ত্বরান্বিত করতে দপ্তর প্রধানদের সাথে এমপি ড. আতিক মুজাহিদের মতবিনিময়

কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং, সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা।
সভায় সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দপ্তরসমূহের পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং নাগরিক হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া, অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও কার্যকর করা এবং মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধি করার ওপর জোর দেওয়া হয়। সময়মতো প্রকল্প বাস্তবায়ন ও জনগণের সঙ্গে প্রশাসনের ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
মাননীয় সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন,সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সেবার সুফল যেন সাধারণ মানুষ সহজে ও নির্বিঘ্নে পায়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি দপ্তরকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ও স্বচ্ছ সেবা প্রদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন, কাজের গুণগত মান বজায় রাখা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি ফুলবাড়ীর মানুষের কাছ থেকে কোনো প্রকার ঘুষ বা অনৈতিক লেনদেন বরদাশত করা হবে না বলে স্পষ্টভাবে জানান এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
এছাড়া তিনি মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা দেন। রাজনৈতিক বা হয়রানিমূলক মামলা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মৎস্য ও কৃষি খাতের আধুনিকায়ন, ফুলবাড়ী হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে উন্নত মানের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট ও সেবা প্রদানে প্রতিবন্ধকতা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা শেষে জনস্বার্থে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে এবং ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

ফুলবাড়ী উপজেলা উন্নয়ন ত্বরান্বিত করতে দপ্তর প্রধানদের সাথে এমপি ড. আতিক মুজাহিদের মতবিনিময়

আপডেট সময় ০৪:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬