ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

নওগাঁয় টাকা ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে নিজেই কারাগারে বিকাশ কর্মী

নওগাঁ জেলা সদর উপজেলায় লক্ষাধিক টাকা আত্মসাৎ এর জন্য ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে নিজেই কারাগারে গেলেন বিকাশ কর্মী সাব্বির হোসেন। রবিবার রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান শহরের দয়ালের মোড়ের বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস মাশরুম ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী গত ২০ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সুপারকে ফোনে জানান যে, তার বিকাশ এজেন্টের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার মো. সাব্বির হোসেন বিকাশের অফিসিয়াল কাজের সময় সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হাসাইগাড়ী বিল এলাকার কোল্ড স্টোরেজদের পশ্চিম দিকের ব্রিজের দিকে পাকা রাস্তায় নির্জন এলাকায় দেড় লক্ষ টাকাসহ ছিনতাইর শিকার হন।

সংবাদ পাওয়ার পরপরই সেই এলাকায় জেলা গোয়েন্দা শাখা এবং নওগাঁ সদর থানার দুটি পৃথক টিম প্রেরণ করা হয়। জেলা গোয়েন্দা শাখা সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদে সাব্বির হোসেন জানান, ২০ ফেব্রুয়ারি দুপুরের দিকে একটি সাদারঙের মাইক্রোবাস হাসাইগাড়ী বিলের কোল্ড স্টোরের নির্জন এলাকায় আসে এবং কয়েকজন ছিনতাইকারী বিকাশ এজেন্ট সাব্বিরের মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং ব্যাগে রক্ষিত দেড় লক্ষ টাকা ছিনতাই করে দ্রুত চলে যায় ।

ছিনতাইকারীকে গ্রেফতার করার জন্য উভয় পুলিশ দল অভিযান শুরু করে। হাসাইগাড়ি বিল এলাকার প্রবেশ এবং বাহির হওয়ার পথের সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে এবং বিকাশ এজেন্ট সাব্বিরের প্রদত্ত তথ্য সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার সদস্যদের বেশ সন্দেহ হয়। এর পরিপ্রেক্ষিতে ২১শে ফেব্রুয়ারি সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জেলা গোয়েন্দা শাখায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিকাশ এজেন্ট সাব্বির স্বীকার করেন যে, দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের নাটক তিনি নিজেই সাজিয়েছেন। গত এক বছর সময় যাবত সাব্বির অনলাইন জুয়া এবং ক্যাসিনোতে আসক্ত হয়েছেন। জুয়া এবং ক্যাসিনোর টাকা জোগাড় করার জন্য এবং তার বসের টাকা আত্মসাৎ করার জন্য বিকাশ অফিসার সাব্বির এই নাটক সাজিয়েছেন।

সার্বিক বিষয় উপলব্ধি করে এবং সত্যি তথ্য জানার পর বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস মাশরুফ ইন্টারন্যাশনালের অপারেশন ম্যানেজার তন্ময় কুমার ঘোষ বিকাশ সেলস ডিস্ট্রিবিউশন অফিসার সাব্বির হোসেনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশ্বাসভঙ্গের এবং আত্মসাতের নিয়মিত মামলা করেন। অতঃপর জেলা গোয়েন্দা শাখা সাব্বির হোসেনকে গ্রেফতারপূর্বক সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আদালতে সোপর্দ করেছে।

জেলাজুড়ে এমন প্রতারক, ছিনতাইকারী মাদককারবারীসহ সকল প্রকারের অন্যায় ও অনৈতিক কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় জেলা পুলিশ তৎপর রয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুন্দর রাখতে সঠিক তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের এমন কর্মতৎপরতা আগামীতেও অব্যাহত রাখার কথা জানান জেলার এই প্রধান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

নওগাঁয় টাকা ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে নিজেই কারাগারে বিকাশ কর্মী

আপডেট সময় ০২:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬