ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

ইসলাম সাপোর্ট করেনা এমন কাজ থেকে বিরত থাকতে হবে – আবুল কালাম

কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ- লাকসাম) আসনের সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, ইসলাম সাপোর্ট করেনা এমন কোন কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। চাঁদাবাজ ও মাদক অনলাইন জুয়া, অফলাইন জুয়াসহ সকল ধরনের অপকর্মে বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।শনিবার (২১ ফেব্রুয়ারি)বিকালে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথসভায় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার কাজ হচ্ছে আপনাদের জন্য কিছু করা। নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলো করেছি, মনোহরগঞ্জ – লাকসাম বাসীর জন্য একে একে এগুলো আমরা এখন পূরণ করব। আমাদের সরকার আগামী ছয় মাসের মধ্যে রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি ঘোষণা করেছেন। তা আমরা আজকে থেকেই কাজ শুরু করব।
এসময় আবুল কালাম বলেন, নির্বাচনের পূর্বে আমাদের দলীয় যেই ইশতেহার ছিলো তার বাহিরে ও আমার ব্যক্তিগত যে ওয়াদা গুলো আমি করেছি তা আমি এখন পালন করব।বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, তারপর শিক্ষা খাত, রাষ্ট্রীয় কর্মসূচি বৃক্ষরোপণ, খাল খনন, আছে আমাদের ফ্যামিলি কার্ড। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করছি। আমি আপনাদের সাথে নিয়ে কাঙ্খিত মনোহরগঞ্জ লাকসাম করবো। তিনি আরো বলেন, পদ-পদবি সবকিছুর ঊর্ধ্বে মানুষ, আর সবার ঊর্ধ্বে বাংলাদেশ। আমার রাজনীতির লক্ষ্য কখনো অর্থ বা ক্ষমতা নয়; মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়নই আমার একমাত্র অঙ্গীকার। গণতন্ত্রে সহনশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিপক্ষসহ সবাইকে সম্মান ও মর্যাদা দিয়ে নিরাপদ রেখে কল্যাণমুখী সমাজ ও দেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করব।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটোয়ারি, সিনিয়র সহ সভাপতি শাহ্‌ সোলতা খোকন , সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,সহ সাংগঠনিক সম্পাদক শাহআলম, দপ্তর সম্পাদক জি,এম আহসান উল্যাহ সোহাগ,মৈশাতুয়া ইউনিয়নের বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাইশগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেদ,ইমাম হোসেন, যুবদল নেতা ওয়াদুধ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাহারুল আলম বাবর,মোজাম্মেল হোসেন, হাসান পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বারুল আলম, উপজেলা ছাএদলে সদস্য সচিব নুর মোহম্মদ মেদী ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

ইসলাম সাপোর্ট করেনা এমন কাজ থেকে বিরত থাকতে হবে – আবুল কালাম

আপডেট সময় ০২:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬