ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

লুক নিয়ে ট্রলের মুখে নুসরাত ফারিয়া

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সামাজিক মাধ্যমে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের মাঝে। কখনো রূপের দ্যুতি নিয়ে নজর কাড়েন, আবার কখনো ফ্যাশন সেন্সে মুগ্ধ করে দেন। কিন্তু নিজের নতুন লুক নিয়ে এবার ব্যাপক ট্রলের মুখে পড়েছেন নায়িকা।

সম্প্রতি নিজের পেজে গাড়িতে বসে থাকা অবস্থায় ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা। কিন্তু সেখানে তার চেহারার পরিবর্তন দেখে নেটিজেনরা তাকে নিয়ে নানা কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য করেন। ভিডিওতে তাকে কালো চশমা এবং পশ্চিমা পোশাকে ঠোঁট মিলিয়ে গান গাইতে দেখা যায়। তবে নেটিজেনদের নজর কেড়েছে তার চেহারার গঠন, বিশেষ করে তার থুতনির অস্বাভাবিক তীক্ষ্ণতা।

ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই দাবি করছেন, অতিরিক্ত প্লাস্টিক সার্জারি করার কারণেই তার চেহারার এই দশা হয়েছে। এক অনুরাগী মন্তব্য করেছেন, সার্জারি করতে করতে কী অবস্থা হয়েছে থুতনির! আরেকজন লিখেছেন, ভি-শেপ দিয়ে ফেসটাকে কী করেছে!

অনেকে আবার তার ফ্যাশন সেন্স ও চেহারা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেও ছাড়েননি। অনেকে তাকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলেও সম্বোধন করেছেন। নুসরাত ফারিয়া প্রায়ই তার জিম সেশন এবং গ্ল্যামারাস ভিডিওর মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন। তবে এবারের ভিডিওতে তার ‘শার্প’ লুক ভক্তদের কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি। যদিও ভক্তদের এসব নেতিবাচক মন্তব্যের বিপরীতে এখন পর্যন্ত ফারিয়া নিজে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

লুক নিয়ে ট্রলের মুখে নুসরাত ফারিয়া

আপডেট সময় ১১:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬