ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪

গংগাচড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গংগাচড়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-১ (গংগাচড়া) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। তিনি ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, “একুশ আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও চর্চার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। তিনি বলেন, ভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই একটি সচেতন জাতি গড়ে ওঠে। একুশের চেতনাকে ধারণ করে সাম্য ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে একুশভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত দর্শনার্থীরা আবেগাপ্লুত হন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
Displaying IMG_20260220_173015.jpg.

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা

গংগাচড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আপডেট সময় ০৩:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬