ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন

পাংশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ্সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাংশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণ, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

আলোচনা সভায় আরও উপস্থিতি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সাবেক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন।

আলোচনা পর্ব শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. আলীমুজ্জামান। এসময় উপস্থিত সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সার্বিকভাবে এ আয়োজন ভাষা শহীদদের স্মরণ এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

পাংশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ্সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ 

আপডেট সময় ০২:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬