ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ

ভারতে মারা গেছে মা, সীমান্তে শেষবার দেখার সুযোগ পেলেন দুই মেয়ে

ভারতে মৃত্যুবরণ করা এক বৃদ্ধ মাকে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশে বসবাসরত তার দুই মেয়ে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরার ভোমরা সীমান্তে যৌথভাবে এ ব্যবস্থা গ্রহণ করে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্তের জিরো পয়েন্টে এ সাক্ষাতের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা গ্রামের গফুর মন্ডলের স্ত্রী জরিনা খাতুন (৯৮) মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান।

তার দুই মেয়ে শিরিনা খাতুন ও আলেয়া খাতুন বৈবাহিক সূত্রে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা (ভাড়ুখালী) গ্রামে বসবাস করেন। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে তারা বিজিবির কাছে আবেদন জানান। একই সঙ্গে ভারতের পারিবারিক পক্ষ থেকেও বিএসএফের কাছে আবেদন করা হয়।

উভয়পক্ষের আবেদনের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভোমরা বিওপি এবং ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্প যৌথভাবে জিরো পয়েন্টে মরদেহ আনার ব্যবস্থা করে।

বিজিবি ও বিএসএফের তত্ত্বাবধানে উভয় পরিবারের সদস্যরা সীমিত সময়ের জন্য সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পান। পরে মরদেহটি ভারতের পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ভারতে মারা গেছে মা, সীমান্তে শেষবার দেখার সুযোগ পেলেন দুই মেয়ে

আপডেট সময় ০৭:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬