ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাহিদা বেগম ওরফে সাহিদা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় তার ছেলে মারাত্মক আহত হন।
রবিবার রাত ৯টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, পাটগাতি মধ্যপাড়া গ্রামে জমিজমা নিয়ে মোঃ মহিবুল্লার সাথে একই গ্রামের কাদের মিয়া ও তার ছেলে আব্দুল আলীর সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২দিন আগে মহিবুল্লাহ টুঙ্গিপাড়া  উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
 তবে সংবাদ সম্মেলন করে বিচার চাওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো তাদের জীবনে। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল কাদের ওস্তা ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে মহিবুল্লাহর বাড়িতে অতর্কিত হামলা চালায়। মা ও ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা।
মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আবস্থার অবনতি হলে পরে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদা (ওরফে সাহিদা) বেগমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ছেলে মহিবুল্লাহ।
এই ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল কাদের ও তার ছেলেরা এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬