ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নৌবাহিনীর নিরাপত্তা প্রস্তুতি জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং অপারেশনাল কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে।
‎এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভা ভবন ও মডেল মসজিদে অবস্থানরত নৌ-কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন।
‎তিনি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল নৌসদস্যকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
‎বাংলাদেশ নৌবাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নৌবাহিনীর নিরাপত্তা প্রস্তুতি জোরদার

আপডেট সময় ১২:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬