সংবাদ শিরোনাম ::
ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১ গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো! বাবার লাশ দাফন নিয়ে সাত সন্তানের আপত্তি, এলাকায় চাঞ্চল্য দেশের পাঁচ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত কুষ্টিয়ার বাইপাস সড়কে দুর্ঘটনা, নিহত ২ তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা  বিয়ানীবাজার সীমান্তে ০২ কেজি  ভারতীয় গাজা  সহ একজনকে আটক করেছে বিজিবি আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী
ঐতিহাসিক মুহূর্ত

যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে চালু করা হয়েছে ফিলিস্তিনি দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।

গতকাল সোমবার পূর্ব লন্ডনের হামারস্মিথে দূতাবাস চালুর সময় ফিলিস্তনি দূত হুসাম জুমলুত বলেন, “আজকের এই মুহূর্ত ব্রিটিশ-ফিলিস্তিন সম্পর্ক নতুন মাইলফলক স্পর্শ করেছে।”

গত বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে গণহত্যা চালিয়েছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশটি।

দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, “যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন— আমরা আজ এখানে একটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সমবেত হয়েছি। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ এই দূতাবাস আমাদের জনগণের সার্বভৌম রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার এবং জাতিসমূহের মাঝে সমান মর্যাদার প্রতীক।”

তিনি বলেন, “গাজা, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীর, শরণার্থী শিবির এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস একটি বড় নিদর্শন। এটি প্রমাণ করে যে, আমাদের পরিচয় কেউ অস্বীকার করতে পারবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয় এবং আমাদের জীবনের মূল্যকেও কেউ খাটো করতে পারবে না।” “শতাব্দীরও বেশি সময় ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত একটি জাতির জন্য এটি অত্যন্ত স্মরণীয় ও গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।”— যোগ করেন তিনি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব

ঐতিহাসিক মুহূর্ত

যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

আপডেট সময় ১২:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬