সংবাদ শিরোনাম ::
ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১ গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো! বাবার লাশ দাফন নিয়ে সাত সন্তানের আপত্তি, এলাকায় চাঞ্চল্য দেশের পাঁচ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত কুষ্টিয়ার বাইপাস সড়কে দুর্ঘটনা, নিহত ২ তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা  বিয়ানীবাজার সীমান্তে ০২ কেজি  ভারতীয় গাজা  সহ একজনকে আটক করেছে বিজিবি আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

মাদুরোকে আটকের প্রভাবে বিশ্ববাজারে তেলের দরপতন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের হাতে আটক হওয়ার ঘটনার তাৎক্ষণিক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উল্লেখযোগ্য দরপতন লক্ষ্য করা গেছে। তেলের দাম কমলেও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বাড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় মার্কিন বাহিনী। তেলসমৃদ্ধ দেশটির রাষ্ট্রপ্রধান আটকের পর তেলের বাজারে অস্থিরতা বা দাম বাড়ার আশঙ্কা করা হলেও ঘটেছে উল্টোটা।

বাজার বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার তেল রপ্তানি সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও বিশ্বের অন্যান্য উৎস থেকে সরবরাহ বাড়িয়ে সেই ঘাটতি সহজেই পূরণ করা সম্ভব। এই আস্থার কারণেই তেলের বাজারে দরপতন হয়েছে।

অন্যদিকে, তেলের দাম কমলেও বিনিয়োগকারীরা এখন সোনা ও রুপার মতো মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন। অনিশ্চিত পরিস্থিতিতে সোনাকে ‘নিরাপদ বিনিয়োগ’ বা সেফ হ্যাভেন হিসেবে মনে করা হয়। এর ফলে সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৮ ডলারে। একইভাবে রুপার দামেও বড় উল্লম্ফন দেখা গেছে, যা ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব

মাদুরোকে আটকের প্রভাবে বিশ্ববাজারে তেলের দরপতন

আপডেট সময় ০৫:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬