ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলের টেন্ডারে ই-জিপি নেই, উঠেছে অনিয়মের অভিযোগ শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’ দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার ১৫ বছর আউটসোর্সিং টেন্ডারে দেলোয়ারের আধিপত্য দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল

নাটোরের ভোক্তা-অধিকারের অভিযানে ২ হাজার কেজি গুড় জব্দ ও ২ লক্ষ টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলার চর জাজিরা এলাকায় একটি গুড় তৈরির কারখানা থেকে দুই হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় গুড় তৈরির উপকরণ ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি এবং ১০ কেজি ডালডা জব্দ করা হয়।

খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর অভিযান চালিয়ে এই জরিমানা করেন। রাজশাহী র‌্যাব-৫-এর হেডকোয়ার্টারের একটি টিম অ‌ভিযা‌নটি প‌রিচালনায় সহায়তায় করে।

মেহেদী হাসান তানভীর জানান, বুধবার সকাল ৮টা থেকে প্রায় দুপুর পর্যন্ত চর জাজিরা এলাকার নাজিম গুড় ভান্ডারে এই অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় ছাড়াও ওই কারখানায় থাকা আরও এক হাজার ৩৫০ কেজি চিনি বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। অভিযান শেষে ভেজাল গুড় ও গুড় তৈরির উপাদান ধ্বংস করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের টেন্ডারে ই-জিপি নেই, উঠেছে অনিয়মের অভিযোগ

নাটোরের ভোক্তা-অধিকারের অভিযানে ২ হাজার কেজি গুড় জব্দ ও ২ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ০৪:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২