ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

বোরহানউদ্দিনে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩

ভোলার বোরহানউদ্দিনে ট্রাক – সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বড় মানিকা বাজার সংলগ্ন ইধারা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। ওই নারীর নাম আজমেরী আমরিন। তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরসখিনা গ্রামের
রেজাউল করিমের স্ত্রী। এবং দৈনিক আমার দেশ প্রত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি আজিম মাওলানার মেয়ে। এছাড়াও তাৎক্ষনিকভাবে বাকী দুই নিহতের পরিচয় শনাক্ত করা যায় নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্য যাচ্ছিলেন। পরে সিএনজিটি ঘটনাস্থলে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমরে মুচরে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহদের মধ্যে আজমেরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত আজমেরীর স্বামী রেজাউল করিম জানান, স্ত্রী আজমেরীকে নিয়ে লালমোহন থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্য সিএনজি যোগে রওয়ানা করেন। পথিমধ্যে কিছু বুজে উঠার আগেই দুর্ঘটনা ঘটে। এসময় তিনি সিএনজির নিচে চাপা পরে গুরুতর আহত হন এবং স্ত্রী আজমেরী ছিটকে সড়কে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ারসার্ভিস পৌঁছে উদ্ধার কাজ করছে। তারা ঘটনাস্থলে নিহত দু’টি লাশ ও আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। তবে তাৎক্ষনিকভাবে বাকী নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায় নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনার পর স্থানীয় মানুষকে সড়কে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা সিএনজির বেপরোয়া গতিকে দায় করে অবিলম্বে দ্রুত গতির এই যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

বোরহানউদ্দিনে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩

আপডেট সময় ০৮:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫