ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ফেনীতে জমজমাট চাকরি মেলা

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট চাকরি মেলা। চাকরিপ্রার্থী ও প্রত্যাগত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে মেলাপ্রাঙ্গণ।

বৃহস্পতিবার সকালে শহরতলীর কাশিমপুরে ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় সরকারি-বেসরকারি প্রায় ১৫টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করে।

কাজী সুমাইয়া আক্তার সাফার সঞ্চালনায় এবং ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা।

অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিনজন প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়। সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে প্রথম স্থান অর্জন করেন মো. ফোরকান। এছাড়া তিনজনকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। পাশাপাশি ঋণচেক ও প্রতিবন্ধী ভাতার চেক হস্তান্তর করা হয়।

স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দিদার মিয়া। বক্তব্য রাখেন প্রত্যাগত প্রবাসী মো. আবু ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মাসুদ পারভেজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মো. জুনায়েদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ফাতিমা সুলতানা বলেন, জেলার প্রায় ৮ শতাংশ মানুষ প্রবাসে কর্মরত। বিদেশে ভালো সুযোগ পেতে মেকানিক্যাল, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাডসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। প্রশিক্ষণ ছাড়াই ফ্রি ভিসায় বিদেশ যাওয়া ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলেন, দক্ষতার কোনো বিকল্প নেই। ওয়েল্ডিং, প্লাম্বিং, ড্রাইভিংসহ নানা কারিগরি দক্ষতায় প্রশিক্ষণ নিলে প্রবাসে সফলতার সম্ভাবনা বাড়ে। একই সঙ্গে হুন্ডি পরিহার করে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ফেনীতে জমজমাট চাকরি মেলা

আপডেট সময় ০৫:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫