ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: ডিবিকে তদন্তের নির্দেশ আদালতের

লক্ষ্মীপুরে জমি দখল, দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)-এর ওসিকে নির্দেশ প্রদান করেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এম. নজরুল ইসলাম রাসেল, জজকোর্ট, লক্ষ্মীপুর।

মামলার সংক্ষিপ্ত বিবরণ
মামলার বাদী আল মামুন (৩৮) অভিযোগে জানান, চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর এলাকায় নূরুল্যাপুর হাজী কালা মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পূর্ব পাশে তাঁর মালিকানাধীন ১২ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ করে অভিযুক্তরা একটি টিনশেড দোকানঘর ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে।

এছাড়া প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেহগনি ও সৃষ্টিকরই গাছের প্রায় ৫০ মন কাঠ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। ঘটনার সময় বাধা দিতে গেলে সাক্ষীদের ওপর লাঠি-সোটা ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে আহত করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরবর্তীতে অভিযুক্তরা মামলা বা আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়।

থানায় অভিযোগের পর মামলা
বাদীর অভিযোগ, ঘটনার পর চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তা আমলে না নেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন।

আইনগত ধারা
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪২৭/৩৭৯/৫০৬(২) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। আদালতের নির্দেশে এখন ডিবি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: ডিবিকে তদন্তের নির্দেশ আদালতের

আপডেট সময় ০৪:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫