ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, হামলার নিন্দা পাকিস্তানের

আফ্রিকার দেশ সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আবেইয়ে নৃশংস হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (ইউনিসফা) কর্মরত বাংলাদেশি ছয় শান্তিরক্ষীর প্রাণহানি ও কয়েকজন আহত হয়েছেন। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসীদের এই হামরার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।

জাতিসংঘ মিশন বলেছে, শনিবার সুদানের দক্ষিণ কোরদোফান অঞ্চলে ড্রোন হামলায় বাংলাদেশি অন্তত ছয়জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। ঢাকাও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, এই প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা এবং শোকাহত পরিবারের পাশে রয়েছে পাকিস্তান।

তিনি বলেন, জাতিসংঘের পতাকাতলে সংঘাত প্রতিরোধ, বেসামরিক মানুষকে সুরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার অগ্রভাগে থাকেন জাতিসংঘ শান্তিরক্ষীরা। তাহির আন্দ্রাবি বলেছেন, অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য কর্তব্যরত অবস্থায় এই নীল হেলমেটধারীদের চূড়ান্ত আত্মত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এই কাপুরুষোচিত হামলার দায়ীদের শনাক্তে দ্রুত তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে পাকিস্তান আহ্বান জানাচ্ছে।

পাকিস্তানের এই কর্মকর্তা বলেন, জাতিসংঘের সকল শান্তিরক্ষীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ‘ভয়াবহ’ ওই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি বলেন, দক্ষিণ কোরদোফানে শান্তিরক্ষীদের বিরুদ্ধে এ ধরনের হামলা কোনোভাবেই ন্যায্য নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেছেন, তিনি হামলার ঘটনায় গভীরভাবে শোকাহত। তিনি জাতিসংঘকে বাংলাদেশের কর্মীদের জন্য প্রয়োজনীয় যেকোনো জরুরি সহায়তা নিশ্চিতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছেন। সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল আবেইয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, হামলার নিন্দা পাকিস্তানের

আপডেট সময় ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫