ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত

মাত্র এক ঘণ্টার প্রবল ভারী বর্ষণ ও তার জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সাফি প্রদেশে ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। তবে আহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে ছাড়া পেয়েছেন।

এছাড়া বন্যায় ইতোমধ্যে ৭০টি বাড়ি-দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গতকাল রোববার ঘটেছে এই ঘটনা। রাজধানী রাবাত থেকে সাফি প্রদেশ ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। বন্যা মূলত হয়েছে প্রদেশের প্রধান শহর সাফিতে। এটি একটি পুরোনো এবং পর্যটন শহর।

প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছিল মরক্কোতে। দুপুরের দিকে তা প্রবল বর্ষণে রূপ নেয় এবং এই বর্ষণ স্থায়ী হয় এক ঘণ্টার কিছু বেশি সময়। সে সময়েই ঘটেছে এই ক্ষয়ক্ষতি।

প্রবল বর্ষণ-বন্যায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো সাফি শহর ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যানজটে স্থবির হয়েছিল। সন্ধ্যার দিকে বন্যার পানি নামতে শুরু করার পর পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করে। প্রসঙ্গত, আফ্রিকার মরু আবহাওয়ার মরক্কোর বিভিন্ন এলাকায় টানা প্রায় সাত বছর ধরে খরা চলছে। এর মধ্যেই সাফি প্রদেশে ঘটল এই ঘটনা।

সাফি শহরের বাসিন্দা হামজা সৌদানি (৫০) এএফপিকে বলেছেন, “আমি কখনও এই অঞ্চলে এত প্রবল বর্ষণ দেখিনি। আজকের দিনটি আমাদের ইতিহাসে কালো দিন হয়ে থাকবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত

আপডেট সময় ০৪:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫