ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী জাহাজে অভিযান মার্কিন বাহিনীর

ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী স্পেশাল অপারেশন ফোর্স। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযান চলাকালে সেই চালান সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বাহিনী।

চালান ধ্বংসের পর জাহাজটিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ সময় বেশ কয়েক ঘণ্টা জাহাজটিতে অবস্থান করেছেন স্পেশাল অপারেশন ফোর্সের সেনারা। পরে শ্রীলঙ্কার উপকূলের কাছে আসার পর মার্কিন সেনারা জাহাজটি ত্যাগ করে নিজেদের যুদ্ধজাহাজে ওঠেন।

এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু দু’দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী জাহাজে অভিযান মার্কিন বাহিনীর

আপডেট সময় ১২:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫