ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক

চুয়াডাঙ্গায় গুদাম থেকে মানহীন খেজুর ও ডাল জব্দ

চুয়াডাঙ্গা পৌর শহরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি গুদামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকিমূলক অভিযান চালিয়েছে। এ সময় পোকাধরা ও মানহীন খেজুর এবং ডাল বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসার জনা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মো. মঞ্জুরুল আলম মালিক, সদস্য সচিব সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা যায়, শহরের সাতভাই পুকুর এলাকার নিউ মদিনা ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ গত বছরের মেয়াদোত্তীর্ণ খেজুর এবং মানহীন ডাল জব্দ করা হয়। অধিকাংশ পণ্যেই দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং পোকাধরা ছিল। এই মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আল মদীনা ট্রেডার্সের মালিক শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গুদাম থেকে জব্দ করা ৫০০ কেজি খেজুর ও ৩৭৫ কেজি ডাল ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান গণমাধ্যমকে বলেন, নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। সেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও মানহীন খেজুর ও ডাল জব্দ করা হয়, যেগুলোতে পোকা ধরেছিল। এসব পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ

চুয়াডাঙ্গায় গুদাম থেকে মানহীন খেজুর ও ডাল জব্দ

আপডেট সময় ০৮:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫