ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক

বিএনপির সঙ্গে জোট এখনো চূড়ান্ত নয় : রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে আলোচনা করব।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বিএনপির ৩১ দফার সঙ্গে গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো একমত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা বিএনপির সঙ্গে একসঙ্গে লড়াই করেছি। তাই নির্বাচনে জোট গঠনের বিষয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপির মধ্যে আগেও আলোচনা হয়েছে। আমি আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ-২ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, প্রচার চালাচ্ছি। মাঠ পর্যায়ে বিভিন্নভাবে জরিপ করে দেখছি গণঅধিকার পরিষদের জনপ্রিয়তা কতটা বেড়েছে। আমরা ভোটের মাঠের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছি।

বিএনপির সঙ্গে নির্বাচনী জোট হলে কী করা হবে সেই প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, বিএনপির সঙ্গে যদি গণঅধিকার পরিষদের জোট হয়, তাহলে জোটের প্রার্থীদের বিষয়ে বিএনপি তাদের সিদ্ধান্ত নেবে। বিএনপির কর্মী-সমর্থকেরা কীভাবে জোটের প্রার্থীকে সহায়তা করবে, তা বিএনপিই পর্যবেক্ষণ করবে। তারেক রহমান কাউকে জোটপ্রার্থী ঘোষণা করলে বিএনপির কোনো নেতাকর্মী তা বিরোধিতা করবে বলে তিনি মনে করেন না। কারণ, তার নিজ এলাকার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ

বিএনপির সঙ্গে জোট এখনো চূড়ান্ত নয় : রাশেদ খাঁন

আপডেট সময় ০৮:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫