ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুর-১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্প ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেন। পূর্বঘোষিত এ কর্মসূচি চলাকালে হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মনোনয়ন বঞ্চিত ইসরাক সিদ্দিকী দাবি করেন, গাজীপুর-১ আসনের মনোনয়ন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তার ধারাবাহিকতায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতে-নাতে কয়েকজনকে আটক করা হয় বলেও তিনি জানান।

অন্যদিকে মজিবুর রহমান জানান, তিনি শান্তিপূর্ণভাবে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণায় বাধা সৃষ্টি ও নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করা হয়েছে। এতে তারও কয়েকজন কর্মী আহত হয়েছেন।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী আইনগত পদক্ষেপ চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় ০৮:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫