ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

যশোর মুক্ত দিবসে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

  • যশোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ার প্রত্যয়ে যশোর মুক্ত দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দিনভর নানান কর্মসূচিতে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে এদিন সকালে ঐতিহাসিক টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চের সামনে থেকে বিজয় র‌্যালি বের করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আশেক হাসান। র‌্যালিটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

jagonews24

র‌্যালির উদ্বোধনকালে বক্তারা বলেন, ১৯৫২ সালে আমরা পেয়েছিলাম আমাদের মাতৃভাষা আর ১৯৭১-এ মুক্তিযোদ্ধারা আমাদের দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার। তা রক্ষায় আমাদের সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা বৈষম্যহীন সমাজ ও ইনসাফের রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখিয়েছে।

বক্তারা আরও বলেন, একাত্তরে যশোর থেকে প্রথম বিজয়ের সূচনা হয়েছিল। বিজয় ছিনিয়ে আনতে যশোর যে অগ্রণী ভূমিকা পালন করেছিল তা যশোরবাসীকে গর্বিত করে।
বিকেলে টাউন হল মাঠে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো নানান পরিবেশনায় যশোর মুক্ত দিবস উদযাপন করে। দেশাত্ববোধক গান ও জাতীয় সঙ্গীতের পর সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা পদযাত্রা করেন। পদযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

যশোর মুক্ত দিবসে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

আপডেট সময় ০৬:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫