ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

ছোট ভাইয়ের কুড়ালের কোপে বড় ভাই নিহত

গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহে ছোট ভাইয়ের কুড়ালের কোপে সোহেল হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই জুয়েল রানা (৩০) পলাতক রয়েছেন। নিহত ও অভিযুক্ত দুজনই সহোদর ভাই।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল হোসেন একই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
স্থানীয় মুফা মণ্ডল বলেন, অভিযুক্ত জুয়েল রানা প্রবাসী ছিলেন এবং কয়েক মাস আগে দেশে ফিরেছেন। এর পর থেকেই বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। রোববার সকালে পৈত্রিক গাছ বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। বিরোধের একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বটির আঘাতে ছোট ভাই জুয়েল রানা আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে জুয়েল রানা ধারালো কুড়াল দিয়ে সোহেল হোসেনের বুকে কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর জুয়েল রানা বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঝিনাইদহ সদর থানা পুলিশের (ওসি-তদন্ত) জহিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ছোট ভাইয়ের কুড়ালের কোপে বড় ভাই নিহত

আপডেট সময় ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫